যশোরের শার্শায় গলায় ফাঁস দিয়ে সুমাইয়া (১১) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১০টার দিকে শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের পাকশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সুমাইয়া স্থানীয় কলকাকলী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।
পরিবারের সদস্যরা জানান, সুমাইয়া ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য যশোরে পাঠানো হলে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য প্রস্তুত করেছে এবং এ বিষয়ে যশোর কোতয়ালী মডেল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Leave a Reply