যশোর শহরের স্টেডিয়ামপাড়া এলাকায় চোর সন্দেহে সোহেল (২২) নামে এক যুবক গণপিটুনির শিকার হয়ে আহত হয়েছেন।
বুধবার (১৯ আগস্ট) রাতে ১টার দিকে এ ঘটনা ঘটে। আহত সোহেল সদর থানার বারান্দিপাড়া এলাকার আলাউদ্দিনের ছেলে। স্থানীয়রা তাকে মারধর করলে তরিকুল ইসলাম নামে এক ব্যক্তি উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
বর্তমানে তিনি হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

Leave a Reply