যশোরে ডাকাতদলের এক সদস্যকে রিমান্ডে নিয়ে এ দলের আরেক সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দুই ভরি সোনাও উদ্ধার করা হয়েছে। রোববার বিকেলে যশোর কোতোয়ালী থানা ও জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা যৌথভাবে নড়াইল কালিয়া বাজারে পলাশ জুয়েলার্সের দোকানে অভিযান চালিয়ে দোকান মালিক গোলক স্বর্ণকারকে এসব ডাকাতি করা স্বর্ণালংকারসহ সহ আটক করেন। গোলক স্বর্ণকার নড়াইল কালিয়া বড় কালিয়া এলাকার মৃত গোবিন্দ স্বর্ণকারের ছেলে। পুলিশ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
পুলিশ আরও জানায়, গত বছরের শেষের দিকে যশোরের সদর উপজেলার ও মণিরামপুরে পৃথক দুইটি ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় পৃথক দুইটি মামলাও হয়। এক পর্যায়ে কয়েকজন আসামিকে আটকের পর তারা দুই ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি স্বিকার করেন। পরে তাদের একজন খুলনা তেরখাদা উপজেলার নলিয়ারচর এলাকার মৃত তারা ভুইয়ার ছেলে গোলাম রসুলকে রোববার রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে সে যশোর সদর উপজেলার কমল চক্রবর্তীর বাড়ী থেকে লুন্ঠিত মালামাল নড়াইলে রয়েছে বলে স্বীকার করেন। তার প্রেক্ষিতে পুলিশ নড়াইল কালিয়া বাজারে পলাশ জুয়েলার্সের দোকানে অভিযান চালিয়ে ওই সোনার সন্ধান পায়। পরে দোকান মালিক গোলক স্বর্ণকারকে ডাকাতি করা স্বর্ণসহ আটক করে । সোমবার তাদের দুইজনকে আদালতে সোপর্দ করা হলে আটক রসুল আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল রসুলের জবানবন্দি গ্রহন শেষে দুইজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
পুলিশ আরও জানায়, পৃথক ডাকাতির ঘটনায় এ পর্যন্ত ১১ আসামিকে আটক করা হয়েছে। জড়িত অন্যদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।
Leave a Reply