বিশেষ প্রতিনিধি : বাঘারপাড়ার উপজেলার শেষ প্রান্তে বসুন্দিয়া এলাকায় চুরির প্রবনতা দিন দিন বৃদ্ধি পেয়েছে, জুয়া নেশা জাতীয় দ্রব্যের ছড়াছড়ি, আসক্ত নতুন নতুন মুখ প্রশাসনের তৎপরতা না থাকায় উদ্বিগ্ন ভুক্তভোগী পরিবার ও সাধারন মানুষ। চার উপজেলার সিমান্তবর্তী যশোর সদর, বাঘারপাড়া, অভয়নগর, নড়াইল সদর।
চার ইউনিয়নের প্রাণকেন্দ্র বসুন্দিয়া আলাদীপুর বাজার। এ অঞ্চলে প্রায়ই চুরি, ছিনতাই সহ নানা অপরাধের মত ঘটনা ঘটেই চলছে। চলতি মাসে এলাকার কয়েকটি গ্রাম থেকে প্রায় ডজন খানেক বিভিন্ন নামীদামি ব্যান্ডের মোবাইল চুরি হয়ে গেছে। এসমস্ত অপরাধীরা কিশোর গ্যাংয়ের সদস্য হতে পারে বলে সচেতন মহল ধারনা। তারা আরো ধারনা করছেন এ অঞ্চলে খোলামেলা মাদকদ্রব্য, জুয়ার আসর রমরমা।
প্রশাসন লুকোচুরি খেলার মতন মাসে এক দুদিন উকি মেরে চলে যায় টাকার নেশায়। বুক ফুলিয়ে এসব অপরাধ চক্রকারিরা তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। কিশোর গ্যাংয়ের সদস্যরা প্রকাশ্যে সম্পৃক্ত রয়েছে এ চক্রর সাথে।চলতি জুলাই মাসে বসুন্দিয়া গ্রামের মোল্যা পাড়ার আরিফুল ইসলামের ঘর থেকে রাতের অন্ধকারে একটি দামী মোবাইল চুরি করে নিয়ে গেছে। আলাদীপুর গ্রামের ইসমাইল বিশ্বাস, হানিফ বিশ্বাস ও আরিফুল বিশ্বাসের বাড়ি থেকে একরাতে শিক কেটে তিনটি মোবাইল চুরি করে নিয়ে যায়।
এছাড়া বাররা গ্রামের আলম হুজুরের বাড়ি থেকেও একটি মোবাইল নিয়ে গেছে। আলাদীপুর বাজারের পাশে নিতাই বৈরাগী ও পরিমল দাস ও জামাল কাজীর বাড়ি থেকে রাতে মোবাইল নিয়ে গেছে। বারভাগ গ্রামের সরদার পাড়ার একটি বাড়ি থেকেও রাত্রে মোবাইল চুরির ঘটনা ঘটেছে। গত সপ্তাহ খানেক পূর্বে বসুন্দিয়ার কেফায়েত নগর গ্রামের এক যুবককে মিনাবাজারের পাশে কিশোর গ্যাংয়ের সদস্যরা মারপিট করে মোবাইল টাকা ছিনতাই করেছিল।
এদিকে গত তিন-চারদিন আগে আফরা গ্রামের এক নেতার ছেলেকে বাড়ি থেকে ডেকে এনে আলাদীপুর বাজারের পাশে দিনে দুপুরে হাতুড়ি পেটা করে আহত করেছে। এবং ওই যুবক-কে বিবস্ত্র করে ভিডিও ধারনও করেছে বলে প্রত্যাক্ষদর্শীরা জানান। প্রতিনিয়ত মাদকদ্রব্য প্রকাশ্যে কয়েকটি স্থানে গাঁজা, ইয়াবা, ফেনসিডিলের জমজমাট বেচাকেনা ও জুয়ার আসর রমরমা ভাবে চালিয়ে যাচ্ছে।
প্রশাসন খবর রাখলেও মাঝে মধ্যে লুকোচুরি খেলার মতো উকি মেরে চলে যায়। কেন প্রশাসনের এমন অন্ধ অবস্থা তা নিয়ে ভুক্তভোগী সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। জর্জরিত এ অঞ্চলের ভুক্তভোগী পরিবার গুলো।
অপরাধ চক্রের দৌরাত্ম দিনদিন বৃদ্ধি পাচ্ছে যারফলে চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটেই চলছে। এবিষয়ে উর্ধতন কতৃপক্ষের আশু হস্তক্ষেপ সহ অপরাধীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকার ভুক্তভোগী পরিবার সচেতন মহলের সাধারন মানুষ।
Leave a Reply