1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে গলায় ফাঁস ও ছাদ থেকে পড়ে দুইজনের মৃত্যু, কীটনাশক পানে শিক্ষক হাসপাতালে

  • মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরে পৃথক ঘটনায় গলায় ফাঁস দিয়ে এক নারী ও ছাদ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়া পারিবারিক সমস্যার কারণে কীটনাশক পান করে এক শিক্ষক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে,রোববার (১৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের সিরাজ সিংঙ্গা গ্রামে স্বামীর বাড়ির নিজ ঘরে বাঁশের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেন শিলা (২৮)। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে রাত বারোটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অন্যদিকে, একই রাতে পারিবারিক সমস্যার কারণে বিষপানে করেন শার্শার নাভারণ এলাকার মোহাম্মদ শরিফুল ইসলাম (৫৫)। তিনি বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক।

রোববার রাত ৮টার দিকে বিষপান করার পর সোমবার সকালে তাকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে সকাল ৭টার দিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, সোমবার (১৭ আগস্ট) সকালে যশোর শহরের রাজারহাট এলাকায় তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে শাহেব আলী (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

নিহত শাহেব আলী নড়াইল সদর উপজেলার সাহাবাদ বাজার এলাকার মৃত রাজ্জাক মোল্লার ছেলে। তিনি যশোর কোতোয়ালি মডেল থানার রাজারহাট এলাকায় আব্দুর রউফের ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে ভবনের তিনতলার ছাদে কবুতরের ঘর মেরামত করতে যান শাহেব আলী। এ সময় অসাবধানতাবশত তিনি নিচে পড়ে গুরুতর আহত হন।

পরে পরিবারের সদস্যরা সকাল ১০টার দিকে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews