যশোর সদর উপজেলার পাগলাদহ এলাকায় নজরুল (৬০) নামে এক ইজিবাইক চালককে নেশাজাতীয় দ্রব্য সেবনে ইজিবাইক ছিনতাইয়ের অভিযোগ
উঠেছে। সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় তারাগঞ্জ বাজারের পাশে একটি বাগান থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
নজরুল পাগলাদহ (পালবাড়ি) এলাকার মৃত জহর আলী বিশ্বাসের ছেলে।
পরিবারের সদস্যরা খবর পেয়ে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
পরিবারের অভিযোগ, অজ্ঞাত ব্যক্তিরা নেশাজাতীয় দ্রব্য সেবন করিয়ে তার ইজিবাইকটি ছিনতাই করে নিয়ে যায়।

Leave a Reply