যশোরে নাশকতা মামলায় বাঘারপাড়া উপজেলার নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী ফারুক হোসেনকে (৩০) আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।
রোববার রাতে শহরের ফুলবাড়িয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। সোমবার আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ জানায়, ২০২৪ সালের ১৮ নভেম্বর কানাইতলা এলাকায় নাশকতার চেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় তদন্তে ফারুকের সম্পৃক্ততার তথ্য পাওয়া
যায়। পরে তাকে ওই মামলায় আটক দেখিয়ে আদালতে পাঠানো হয়।

Leave a Reply