1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

কালিগঞ্জে ৭শতক জমির দখল নিয়ে মিথ্যাচারের অভিযোগে সংবাদ সম্মেলন

  • রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ফতেপুর গ্রামে ৭ শতক জমির দখলকে কেন্দ্র করে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। নিজেদের রেকডিয় ও ভোগদখলীয় সম্পত্তি উদ্ধারের দাবি করে সংবাদ সম্মেলন করেছেন গোলাম রসুল দফাদারের ছেলেরা। একই সঙ্গে তাদের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের বিষয়ে আপত্তি তুলে কথিত এক সাংবাদিকের বিরুদ্ধে অর্থ দাবির অভিযোগও করেছেন তারা।

রবিবার (১৬ আগস্ট-২৬) বেলা ১১টায় কালিগঞ্জ প্রেসক্লাবের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে গোলাম রসুল কারিগর এর ছেলে আজিবার কারিকর, ফারুক হোসেন কারিগর, সাইফুল ইসলাম কারিগর,

আশরাফুল ইসলাম ও আব্দুর রহমান লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে তারা বলেন, উপজেলার ফতেপুর মৌজার এসএ খতিয়ান নম্বর ৪৫, বিআরএস খতিয়ান নম্বর ৮০১, এসএ দাগ নম্বর ৩৭৫ ও হাল দাগ নম্বর ২৮৭-এর অন্তর্ভুক্ত মোট ৭ শতক জমি তারা দীর্ঘ প্রায় ৩২ বছর ধরে ভোগদখল করে আসছেন।

তাদের দাবি, পরবর্তীতে একই গ্রামের মৃত বিহারী রজকের ছেলে গোপাল রজক,মৃত অরুণ রজকের ছেলে আওয়ামীলীগ নেতা জয়দেব রজক ও প্রদীপ রজক এবং মানিক রজকের ছেলে অরবিন্দু রজকসহ কয়েকজন ওই জমি জবরদখল করে রাখেন।

তারা আরও দাবি করেন, গত শনিবার (১৫ আগস্ট) সকাল ৭টার দিকে গোলাম রসুল কারিগরের ছেলেরা সম্মিলিতভাবে শান্তিপূর্ণ পরিবেশে নিজেদের দাবি করা ওই জমির দখল নেন।

এ ঘটনার পর বিভিন্ন অনলাইন পোর্টাল ও সংবাদমাধ্যমে তাদের বিরুদ্ধে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা। সংবাদ সম্মেলনে আজিবার কারিকরসহ অন্যরা আরও অভিযোগ করেন, সাতক্ষীরা থেকে কথিত হলুদ সাংবাদিক রঘুনাথ খাঁ তাদের কাছে সংবাদ প্রকাশের নামে ১০ হাজার টাকা দাবি করেন।

তাদের দাবি, ওই টাকা দিতে রাজি না হওয়ায় তাদের বিরুদ্ধে বিভিন্ন নেতিবাচক তথ্য উল্লেখ করে সংবাদ প্রকাশ করা হয়েছে। তাছাড়া এই খাঁ বিভিন্ন সময়ে কালিগঞ্জে এসে সাম্প্রদায়িক সংঘাতের পায়তারা করেও আসছে। তবে এ অভিযোগের বিষয়ে বহুল বিতর্কিত রঘুনাথ খাঁর বক্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে, জমি দখলের ঘটনায় যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, তাদের বক্তব্যও তাৎক্ষণিকভাবে পাওয়া সম্ভব হয়নি। সংশ্লিষ্টদের মোবাইল ফোন বন্ধ থাকায় তাদের বক্তব্য নেওয়া যায়নি। ফলে অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম হাওলাদার বলেন,

বাসুদেব রজক ও রিনা রানী রজক নামে পৃথক দুটি অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি নিয়ে পুলিশি তদন্ত চলছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে। ”সংবাদ সম্মেলনে আলী বাহার, ইমান আলী গাজী, আদম আলী, মো. মোক্তার আলী মোড়ল, আশরাফ হোসেন, নজরুল ইসলাম গাজী ও মোশারফ হোসেনসহ সংশ্লীষ্টরা উপস্থিত ছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews