1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাঘারপাড়ায় চার্জার ও সোলার ফ্যান বিক্রির হিড়িক ২৪০০ টাকার চার্জার ফ্যান বিক্রি হচ্ছে ৩৮০০ টাকায়

  • বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ৮৫ বার পড়া হয়েছে

বাঘারপাড়া অফিস:বাঘারপাড়ায়  ঘন ঘন লোড শেডিং শুরু হওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এ ছাড়া টানা কয়েক দিন ধরে চলমান দাবদাহ অব্যাহত রয়েছে। এতে চরম বিপাকে পড়ছেন শিশু, বয়োবৃদ্ধসহ বিভিন্ন বয়সী মানুষ জন। ফলে বাঘারপাড়া উপজেলার বিভিন্ন হাট-বাজারে চার্জার, সোলার ফ্যানসহ বিভিন্ন ধরনের লাইট বিক্রির হিড়িক পড়েছে।

চাহিদা থাকায় দাম বাড়ার অজুহাতে কিছু অসাদু ব্যবসায়ী চড়া দামে ফ্যান বিক্রি করছেন বলেও অভিযোগ রয়েছে।

সরোজমিনে কয়েকটি বাজার ঘুরে ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক দিনের দাবদাহ আর ঘন ঘন লোড শেডিংয়ের কারণে চার্জার ও সোলার ফ্যানের ব্যাপক চাহিদা থাকলেও চাহিদামতো কম্পানি সরবরাহ করতে ব্যর্থ। আর ক্রেতারা বলছেন, প্রয়োজন থাকলেও দাম নাগালের বাইরে থাকায় এসব কিনতে অনেকটা হিমশিম খেতে হচ্ছে।

উপজেলার রায়পুর এলাকার সেলিম মিয়ার  সঙ্গে কথা হলে তিনি বলেন, দেড় বছরের একটি ছেলে সন্তান রয়েছে তার। গরমে ছেলেটি ঠিকমতো থাকতে পারে না। ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং আর গরমে অনেকটা অসুস্থ হয়ে পড়ে সে। কিন্তু দাম সাধ্যের মধ্যে না হওয়ায় খালি হাতে ফিরে যান তিনি।

ধলগ্রাম রিজিয়া বেগম জানান, এক ঘণ্টা করে লোড শেডিং থাকার কথা। কিন্তু দিন-রাত মিলে ৫-৬ ঘণ্টা বিদ্যুৎ থাকে, বৃষ্টি না হওয়ায় অসহনীয় গরমে বাচ্চারা পড়াশোনা করতে পারে না। তাই চার্জার লাইট ও ফ্যান কিনতে এসেছি।

দোহাকুলা এলাকার সপ্তম শ্রেণির শিক্ষার্থী রাফায়েত হোসেন রাফি বলেন, বাড়িতে সোলার থাকলেও গরমে পড়াশোনা করতে কষ্ট হয়। ৫০ টাকা দিয়ে ছোট একটা মোটর ও ১৫ টাকা দিয়ে একটি ছোট পাখা দিয়ে সোলার ব্যাটারির সাহায্যে নিজে ফ্যান তৈরি করেছি।

পৌর শহরের দেবনাথ ইলেকট্রনিকসের মালিক বলেন, গরমে চার্জার ফ্যানের তেমন চাহিদা ছিল না। এখন একটু বেড়ে গেছে।

নাম প্রকাশ না করার শর্তে স্বনামধন্য একটি কম্পানির বিক্রয়কর্মী বলেন, হঠাৎ করে বাঘারপাড়া চার্জার ফ্যানের ব্যাপক চাহিদা রয়েছে। এ সুযোগে অনেক অসাদু ব্যবসায়ী কম্পানির নির্ধারিত দামের ওপর লেভেল বসিয়ে ২৪৫০ থেকে ২৭৯৫ টাকা মূল্যের ফ্যান ৩৬০০ থেকে ৩৮০০ টাকায় বিক্রি করা হচ্ছে। চাহিদা অনুযায়ী ফ্যান সরবরাহ করা সম্ভব হচ্ছে না। আগামী দুই মাস পর্যন্ত এ সংকট থাকবে বলে জানান তিনি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews