1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাঘারপাড়া পৌরসভার সাবেক মেয়রকে ঘিরে অপপ্রচারের অভিযোগ, স্থানীয় শালিশে ঘটনার ভিন্ন চিত্র

  • রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

 

যশোরের বাঘারপাড়া পৌরসভার সাবেক মেয়র খলিলুর রহমান বিশ্বাসকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন স্থানে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে তাঁর সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার অভিযোগ উঠেছে। সম্প্রতি কয়েকটি গাছ বিক্রি ও কাটাকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনাকে ভিন্নভাবে উপস্থাপন করে সাবেক মেয়রের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৩ আগস্ট সাবেক মেয়র খলিলুর রহমান বিশ্বাসের হাতে রোপণ করা কয়েকটি গাছ বিক্রি করা হয়। গাছগুলোর মধ্যে দুই-তিনটি গাছ সরকারি সম্পত্তির হতে পারে এমন দাবি করেন স্থানীয় কয়েকজন। বিষয়টি জানতে পেরে সাবেক মেয়র জানান, সরকারি গাছ হলে তিনি তা কাটার অনুমতি দেবেন না। তবে এর আগে গাছগুলো ব্যবসায়ীর কাছে বিক্রি হয়ে যাওয়ায় এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীকে বিষয়টি জানানো না থাকায় গাছ কাটতে যাওয়ার সময় ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়।

একপর্যায়ে ঘটনাস্থলে উত্তেজনা তৈরি হলে হাতাহাতির ঘটনা ঘটে এবং মুকুল নামে এক যুবক আহত হন বলে স্থানীয়রা জানান। তবে এ ঘটনাকে কেন্দ্র করে সাবেক মেয়র খলিলুর রহমান বিশ্বাসসহ কয়েকজনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের অভিযোগ ও বদনাম ছড়ানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

ঘটনার প্রকৃত বিষয়টি পরিষ্কার করতে আজ ১৬ আগস্ট রোববার সকাল ১১টায় বাঘারপাড়া ব্র্যাক মোড়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের উপস্থিতিতে একটি শালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ব্যক্তিদের বক্তব্যে ঘটনার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভিন্ন অভিযোগের সঙ্গে বাস্তবতার অসঙ্গতি রয়েছে বলে আলোচনা হয়।

শালিশে উপস্থিত সূত্রগুলো জানায়, গাছের ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট মহিরন গ্রামের জুলফিকার আলী ঘটনার বিষয়ে নিজের বক্তব্য দেন এবং বিষয়টির পেছনে ভুল বোঝাবুঝির কথা স্বীকার করেন বলে বৈঠকে উপস্থিত ব্যক্তিরা জানান। একই সঙ্গে সাবেক মেয়র খলিলুর রহমান বিশ্বাসসহ যাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপবাদ ছড়ানো হচ্ছে, সেগুলোকে মনগড়া ও বিভ্রান্তিকর বলে মন্তব্য করেন শালিশে উপস্থিত কয়েকজন গণ্যমান্য ব্যক্তি।

স্থানীয়দের ভাষ্য, সরকারি সম্পত্তির গাছ হলে তা রক্ষা করা প্রত্যেক নাগরিকের দায়িত্ব। এ ক্ষেত্রে সাবেক মেয়রও সরকারি গাছ কাটার পক্ষে ছিলেন না বরং গাছগুলো সরকারি হলে তিনি তা কাটবেন না বলে স্পষ্ট করেছিলেন। পরবর্তীতে গাছ বিক্রির বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয়ের ঘাটতি থেকেই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে তারা মনে করছেন।

এদিকে স্থানীয় সচেতন মহল বলছে, কোনো ঘটনার পূর্ণাঙ্গ তথ্য যাচাই না করে সামাজিক যোগাযোগমাধ্যমে কারও বিরুদ্ধে অভিযোগ বা অপবাদ ছড়ানো উচিত নয়। এতে একজন ব্যক্তির সামাজিক ও রাজনৈতিক মর্যাদা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি এলাকায় বিভ্রান্তি ও উত্তেজনা তৈরি হতে পারে।

শালিশে উপস্থিত ব্যক্তিরা বিষয়টি শান্তিপূর্ণভাবে নিষ্পত্তির ওপর গুরুত্ব দেন এবং ভবিষ্যতে কোনো ঘটনা ঘটলে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার না চালিয়ে স্থানীয়ভাবে যাচাই-বাছাই ও আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানান।

স্থানীয়দের দাবি, গাছ কাটাকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনাটি মূলত একটি ভুল বোঝাবুঝি ও পরবর্তী উত্তেজনার ফল। তাই ঘটনাটিকে কেন্দ্র করে সাবেক মেয়র খলিলুর রহমান বিশ্বাসের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা অভিযোগ বা অপপ্রচার না চালিয়ে প্রকৃত ঘটনা যাচাই করার আহ্বান জানিয়েছেন তারা।

 

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews