1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাঘারপাড়ায় বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল

  • রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

গণতন্ত্রের মাতা, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে যশোরের বাঘারপাড়া উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ইঞ্জিনিয়ার টি এস আইয়ুবের বাস ভবনে এ অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার  রুহের মাগফিরাত কামনা  করে বিশেষ দোয়া করা হয়।

পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুর রহমান।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ এখলাচ হোসেন সাংগঠনিক সম্পাদক বাজারপাড়া উপজেলা বিএনপি,এফএম আসলাম হোসেন যুগ্ম সম্পাদক বাজারপাড়া উপজেলা বিএনপি ,

মাস্টার হুমায়ুন কবির যুগ্ম সম্পাদক বাঘারপাড়া উপজেলা বিএনপি ,হাফিজুর রহমান সভাপতি বাসুয়াড়ী ইউনিয়ন বিএনপি,গোলাম মোস্তফা শিকদার সাধারণ সম্পাদক নারিকেলবাড়িয়া ইউনিয়ন বিএনপি,খয়বার হোসেন মোল্লা ধলগ্রাম ইউনিয়নের বিএনপি সভাপতি,দাউদ হোসেন মোল্লা সভাপতি জামদিয়া ইউনিয়ন বিএনপি,হারুন অর রশিদ দরাজহাট ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রমুখ।এছাড়া বক্তব্য রাখেন কৃষক দলের সভাপতি মসিউল আজম, নাজিম উদ্দিনসহ নেতৃবৃন্দ।

এছাড়াও অনুষ্ঠানে বাঘারপাড়া উপজেলার ৯টি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, পৌর বিএনপির ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

আলোচনা সভায় ছাত্রদলের  সদস্য সচিব মাসুম পারভেজ, যুবদলের পক্ষে বক্তব্য রাখেন নেতা মো: তাসকিন আহম্মেদ।

বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁর নেতৃত্ব ও রাজনৈতিক সংগ্রামের কথা স্মরণ করে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

আলোচনা সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। ওলামা দলের সভাপতি হুমায়ুন কবির দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews