1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর আরআরএফ এর কারবালা অফিস থেকে চুরি সাথে জড়িত আটক দু’জনকে রিমান্ড চাওয়া হয়েছে

  • রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি :

শহরের কারবালা সিএন্ডবি রোডে রুরাল রিকন্সট্রাকশন ফাউন্ডেশনের কর্মকর্তাদের বিশ্রামাগার থেকে নগদ ১৫ লাখ টাকা ও ২০/২৫ ভরি স্বর্ণালংকর চুরির সাথে জড়িত সন্দেহে দু’জনকে আটক করে আদালতের পাঠানোর পর ৩দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে। আসামীরা হচ্ছে,

যশোর সদর উপজেলার ধর্মতলা খ্রিষ্টান পাড়ার জোসেফ দাসের ছেলে রুরাল রিকন্সট্রাকশন ফাউন্ডেশনের কর্মকর্তাদের বিশ্রামাগারের কেয়ারটেকার পল্লব দাস ও খুলনার কেএমপি জেলার লবণচোরা থানার সেন্ড জেভিয়ার্স পাড়া ( মোল্লা পাড়া জিন্না পাড়া) এলাকার বর্তমানে যশোর সদর উপজেলার ধর্মতলা বর্ণমালা বিদ্যাপাঠ স্কুলের সামনে ডাক্তার মেজবাহ উদ্দিনের ভাড়াটিয়া মৃত রমেশ সিকদারের ছেলে শরৎ সিকদার।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুরাতন কসবা পুলিশ ফাঁড়ীর এসআই আাবু বক্কার সিদ্দিক শনিবার ১৫ আগষ্ট উক্ত চুরির ঘটনায় গ্রেফতারকৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদের প্রয়োজনে রিমান্ডের আবেদন জানান। গত ১২ আগষ্ট সন্ধ্যা পৌনে ৭ টার সময় ধর্মতলা মোড় এলাকা থেকে তাদেরকে আটক করে।

উল্লেখ্য, গত বছরের ১৬ সেপ্টেম্বর দুপুর ২ টার সময় ওই প্রতিষ্ঠানের সহকারি নির্বাহী পরিচালক এ্যান্টনী বিশ্বাস শহরের উল্লেখিত অফিসে বিশ্রাম নেওয়ার জন্য মালামাল ২টি রুমে রেখে কেয়ার টেকার পল্লব দাসকে ভালভাবে দেখে রাখার জন্য বলেন। উক্ত রুমের ৩টি ল্যাগেজের মধ্যে নগদ ১৫লাখ টাকা ও ২০/২৫ ভরি স্বর্ণালংকর যার আনুমানিক মূল্য ৫৭লাখ ৫০ হাজার টাকা ছিল। ল্যাগেজ রাখার পর চলতি বছরে ১ জুলাই রাত ১১ টার সময় ওই কর্মকর্তা কেয়ারটেকার পল্লব দাসসহ রুমে দেখতে পান ১টি ল্যাগেজ কাটা,

২টি ল্যাগেজের চেইনে লাগানো তালার হুক ভাঙ্গা ও ৩টি ল্যাগেজের মধ্যে সর্বমোট উল্লেখিত পরিমান স্বর্ণালংকর ও নগদ টাকা নেই। ওই কর্মকর্তা কেয়ার টেকার পল্লব দাসকে জিজ্ঞাসাবাদ করলে সে তালবাহানা মূলক কথা বলে। এ ব্যাপারে গত ২১ জুলাই রাতে সহকারী নির্বাহী পরিচালক এ্যান্টনী বিশ্বাস বাদি হয়ে কোতয়ালি থানায় কেয়ারটেকার পল্লব দাসকে আসামী করে চুরি মামলা করেন। থানায় মামলার হওয়ার পর থেকে পল্লব দাস পলাতক জীবন যাপন শুরু করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews