1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাঘারপাড়ায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের নিয়ে মতবিনিময় সভা

  • সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
  • ৮৯ বার পড়া হয়েছে

বাঘারপাড়ায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের নিয়ে মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার : যশোরের বাঘারপাড়ায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

নাগরিক উদ্যোগের আয়োজনে এবং ‘উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভূক্তি’ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এটিএম মাসুদ হোসেন।

সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিথীকা রাণী বিশ্বাস। এ সময় বিশেষ অতিথি বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা রুহুল আমিন, মৎস্য কর্মকর্তা পলাশ কুমার বালা, যুব উন্নয়ন কর্মকর্তা তোফাজ্জল হোসেন, নাগরিক উদ্যোগ সংস্থার খুলনা বিভাগীয় সহকারি সমন্বয়কারী পলাশ দাস, মহিলা বিষয়ক অফিসের প্রশিক্ষক তৈমুর রহমান, প্রেসক্লাব বাঘারপাড়ার সাধারন সম্পাদক হুমায়ুন কবির,

সাংবাদিক প্রদীপ বিশ্বাস, এ্যাডভোকেসি নেটওয়ার্ক কমিটির (এএনসি) উপজেলা সাধারন সম্পাদক ইকরামুল কবির মিঠু, শচীন্দ্রনাথ বিশ্বাস প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন, সাংবাদিক খান কেএম শরাফত উদ্দিন, চন্দন দাস, রাকিব হোসেন, দলিত জনগোষ্ঠীর (কামার, কুমার, তাতী, জেলে, মুচি) প্রতিনিধিগণ,

হিজড়া জনগোষ্ঠীর প্রতিনিধিগণ ও এ্যাডভোকেসি নেটওয়ার্ক কমিটির (এএনসি) সদস্যবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিভিল সোসাইটি অর্গানাইজেশন ও অশ্রুমোচন সংস্থার সদস্য নাছির উদ্দিন।

সভায় কাউকে বাদ দিয়ে নয় বরং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় কিভাবে আরও বেশী সক্রিয় অংশগ্রহণ ঘটানো যায় তার বিস্তারিত আলোচনা হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews