যশোরে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সিভিল সার্জন অফিস যশোরের ১২ আগস্টের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়,
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত জেলায় মোট ৪১১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ৩৮৪ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৫ জন। এ সময়ে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু হয়েছে এবং ২ জন রোগীকে রেফার্ড করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে সরকারি হাসপাতালে ৯ জন ভর্তি হয়েছেন। বেসরকারি হাসপাতালে নতুন কোনো রোগী ভর্তির তথ্য নেই।
সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ মো. শামসুল ফালাকের প্রস্তুত করা প্রতিবেদনটি সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা অনুমোদন করেছেন।

Leave a Reply