1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে জাতীয় পার্টির যশোর জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

যশোর অফিস :

জাতীয় পার্টির যশোর জেলা শাখার আহ্বায়ক কমিটির এক মতবিনিময় সভা বুধবার বেলা ১২টায় শহরের ২ নম্বর আইনজীবী ভবনের নিচতলায় অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুব আলম বাচ্চু। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্টির ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম সরু চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে শরিফুল ইসলাম সরু চৌধুরী জানান, পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের নির্দেশে পূর্বে অনুমোদিত ২৯ সদস্যবিশিষ্ট কমিটি ইতিমধ্যেই কার্যকর করা হয়েছে। এর ধারাবাহিকতায় গত ৯ আগস্ট আরও ৪২ জন নতুন সদস্যকে এতে অন্তর্ভুক্ত করে মোট ৭১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

তিনি আরও বলেন, “পার্টির চেয়ারম্যানের নির্দেশে নবগঠিত এই ৭১ সদস্যের কমিটিকে সাথে নিয়ে যশোর জেলা জাতীয় পার্টিকে সাংগঠনিকভাবে গতিশীল ও বেগবান করতে হবে। কেন্দ্রীয় কমিটি ঘোষিত যেকোনো কর্মসূচি সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে পালন করতে হবে।”

সভায় নতুন ৪২ জন সদস্যকে কমিটিতে যুক্ত করায় নেতৃবৃন্দ পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের প্রতি গভীর কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান। মতবিনিময় সভা শেষে নতুন অন্তর্ভুক্ত হওয়া ৪২ জন সদস্য উপস্থিত নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, মঈন খান, সিকদার সাঈদ আহমেদ এবং সদস্য অ্যাডভোকেট হাবিবুর রহমান,

শফিয়ার রহমান, সেকেন্দার আলী, মিজানুর রহমান, আব্দুর রশিদ, রুহুল আমিন লাভলু, মনিরুজ্জামান হিরন, নজরুল ইসলাম, তুহিন খান, ইদ্রিস আলী, আমিনুর রহমান, মোহাম্মদ সোলেমান, আলম ফারাজি প্রমুখ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews