যশোর শহরের মনিহার এলাকায় ট্রাকের ধাক্কায় সেলিম (৫৫) নামে এক ভ্যানচালক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মনিহার বিসমিল্লাহ কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহত সেলিম খুলনার খালিশপুর থানার মোজগনী এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি যশোর কোতোয়ালি থানার হাইকোর্ট মোড় জামরুলতলা এলাকায় আব্দুল গফুরের বাসায় ভাড়া থাকেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, সেলিম রাস্তার পাশে তার মোটরভ্যান রেখে প্রস্রাব করতে বসেছিলেন। এ সময় যশোর-নড়াইল সড়কে চলাচলকারী অজ্ঞাতনামা একটি ট্রাক তার ভ্যানে ধাক্কা দেয়। এতে তিনি ভ্যানের নিচে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

Leave a Reply