যশোরের ঝিকরগাছায় পারিবারিক কলহের জেরে অভিমান করে কীটনাশক পান করে তাসলিম হোসেন (৪০) নামে এক ব্যক্তি মারা গেছেন।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার হাজির আলী এলাকায় এ ঘটনা ঘটে। তাসলিম হোসেন ওই এলাকার আবু হানিফের ছেলে।
পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে দ্রুত ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে থানায়।

Leave a Reply