1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই যুবক আহত

  • বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় মো. রায়হান (২৫) ও মো. রানা শেখ (৪০) নামে দুই যুবক আহত হয়েছেন। রোববার ও সোমবার রাতে এসব দুর্ঘটনা ঘটে।
রোববার (৯ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে যশোর সদরের দেয়াড়া ইউনিয়নের মাহামুদপুর মোড় এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আহত হন রায়হান। তিনি ফরিদপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রায়হান মোটরসাইকেলযোগে বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। মাহামুদপুর মোড়ে পৌঁছালে মোটরসাইকেলের সামনে হঠাৎ একটি কুকুর চলে আসে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে তিনি আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

অন্যদিকে, সোমবার (১০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে যশোর শহরের ঢাকা রোডের বড়তলা এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত হন রানা শেখ। তিনি শহরের বারান্দিপাড়া এলাকার সাত্তার শেখের ছেলে।

জানা যায়, রানা শেখ মোটরসাইকেলযোগে বড়তলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত মোটরসাইকেলের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে তার অবস্থাও আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews