যশোরের অভয়নগরে পুকুরের পানিতে ডুবে সাকিব শেখ (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১০ আগস্ট) রাত ১০টা থেকে মঙ্গলবার (১১ আগস্ট) ভোরের মধ্যে উপজেলার চলিশিয়া ইউনিয়নের কোটা পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাকিব ওই এলাকার আসলাম শেখের ছেলে।পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, রাতে চা খেতে বাড়ির পাশের দোকানে যান সাকিব। পরে বাড়ি ফেরার পথে পুকুরপাড়ে প্রস্রাব করতে বসলে তিনি পানিতে পড়ে যান। স্থানীয়রা জানান, সাকিব মৃগীরোগে আক্রান্ত ছিলেন। পুকুরে শেওলা থাকায় তিনি পানির নিচে তলিয়ে যান।
রাতে পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। মঙ্গলবার সকাল ৭টার দিকে পুকুরপাড়ে তার স্যান্ডেল পড়ে থাকতে দেখে পানিতে খোঁজ চালিয়ে মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় অভয়নগর থানা পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।

Leave a Reply