1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঝিকরগাছায় কৃষি উদ্যোক্তাদের মাঝে আধুনিক কৃষি যন্ত্রপাতি ও উপকরণ বিতরণ

  • মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

কে এম ইদ্রিস আলী, ঝিকরগাছা প্রতিনিধি  :

যশোরের ঝিকরগাছা উপজেলায় টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় স্থানীয় কৃষি উদ্যোক্তাদের মাঝে আধুনিক কৃষি যন্ত্রপাতি ও উপকরণ বিতরণ করা হয়েছে।

১১আগষ্ট মঙ্গলবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ কার্যক্রমে মোট ৬ জন কৃষি উদ্যোক্তার মাঝে বিভিন্ন কৃষি উপকরণ প্রদান করা হয়।

এ প্রকল্পের আওতায় ৪ জন উদ্যোক্তাকে ৪টি ভার্মি কম্পোস্ট সেপারেটর, ১ জন উদ্যোক্তাকে ১টি মিনি পাওয়ার টিলার (গার্ডেন টিলার) এবং অপর ১ জন উদ্যোক্তাকে ফল সংগ্রহ ও পরিবহনের জন্য ৫০টি ক্যারেট প্রদান করা হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের উপ-পরিচালক কৃষিবিদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আলমগীর বিশ্বাস।

তিনি বলেন বর্তমান সরকার কৃষি আধুনিকীকরণ ও কৃষকের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

কৃষিপণ্য যথাযথ প্রক্রিয়াজাতকরণ ও সঠিকভাবে বাজারজাত করতে পারলে কৃষক যেমন লাভবান হবেন, তেমনি পণ্যের গুণগত মানও বজায় থাকবে।

যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প’-এর মাধ্যমে স্থানীয় কৃষকদের আধুনিক চাষাবাদে অভ্যস্ত করার এ উদ্যোগ কৃষি উৎপাদনে এক নতুন মাত্রা যোগ করবে।

এছাড়া বিতারণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নুরুল ইসলাম। তিনি জানান, টেকসই কৃষি ব্যবস্থাপনা, জৈব সার উৎপাদন বৃদ্ধি,

শ্রম ও সময় সাশ্রয় এবং কৃষিপণ্যের সঠিক সংগ্রহ ও বাজারজাতকরণ নিশ্চিত করার লক্ষ্যে এ সহায়তা প্রদান করা হয়েছে।

ভার্মি কম্পোস্ট সেপারেটর ব্যবহারের মাধ্যমে উদ্যোক্তারা উন্নতমানের জৈব সার উৎপাদন করতে পারবেন, যা মাটির স্বাস্থ্য উন্নয়ন ও পরিবেশবান্ধব কৃষি চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, মিনি পাওয়ার টিলার বা গার্ডেন টিলার ছোট ও মাঝারি আকারের জমিতে সহজে চাষাবাদ, মাটি ঝুরঝুরে করা এবং সবজি ও ফলবাগানের পরিচর্যায় কার্যকর ভূমিকা পালন করবে।

অন্যদিকে ফল সংগ্রহের জন্য প্রদান করা ৫০টি ক্যারেট ফলের অপচয় কমিয়ে নিরাপদ পরিবহন ও বাজারজাতকরণে সহায়ক হবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের মাধ্যমে কৃষকদের আধুনিক প্রযুক্তি, যান্ত্রিকীকরণ ও পরিবেশসম্মত কৃষি ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত করার কার্যক্রম চলমান রয়েছে।

ঝিকরগাছা উপজেলায় এ ধরনের সহায়তা কৃষি উদ্যোক্তা তৈরি, কর্মসংস্থান বৃদ্ধি এবং নিরাপদ ও টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

উপকারভোগী কৃষি উদ্যোক্তারা সরকারের এ সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে উৎপাদন ব্যয় কমবে, কাজের গতি বাড়বে এবং কৃষিভিত্তিক উদ্যোক্তা কার্যক্রম আরও সম্প্রসারিত করা সম্ভব হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মফিজুর রহমান সহ উপ সহকারী কৃষি কর্মকর্তা ,ঊর্ধ্বতন কর্মকর্তা, উপকারভোগী কৃষক ,প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews