যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে একজন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন এবং একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
একই সময়ে একজন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। তবে এ সময়ে হামজনিত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
যশোর সিভিল সার্জন কার্যালয়ের ১০ আগস্টের দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত জেলায় মোট ৮৫২ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৪৮ জন এবং চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ৬৩৯ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৯ জন।
এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীদের মধ্যে ৫৫৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। প্রতিবেদনে নিশ্চিত হাম রোগী ও হামজনিত মৃত্যুর তথ্যও উল্লেখ করা হয়েছে।যশোরের সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা স্বাক্ষরিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

Leave a Reply