যশোরের মনিরামপুরে অজ্ঞাতনামা একটি প্রাইভেটকারের ধাক্কায় ইজিবাইক উল্টে তিনজন আহত হয়েছেন। সোমবার (১০ আগস্ট) মনিরামপুর উপজেলার পলাশী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন মনিরামপুর উপজেলার কুদলাপাড়া গ্রামের মৃত রহিম বক্সের ছেলে সিরাজুল ইসলাম (৫০), যশোর সদর উপজেলার পুলেরহাট এলাকার কোরবান আলীর স্ত্রী খাদিজা (৬০) এবং একই এলাকার কাজলের স্ত্রী আশা (২৮)।
জানা যায়, আহতরা ইজিবাইকে যশোর থেকে মনিরামপুর যাচ্ছিলেন। পথে পলাশী এলাকায় পৌঁছালে পাশ থেকে একটি অজ্ঞাতনামা প্রাইভেটকার ইজিবাইকটিকে ধাক্কা দিলে সেটি উল্টে যায়। এতে তিনজন গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

Leave a Reply