যশোরের চৌগাছায় উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণীর এক ছাত্রী । বৃহস্পতিবার (২১ জুলাই) বেলা ২:৩০ টার দিকে কনের বাড়িতে বরযাত্রী পৌছানোর আগেই বিয়ের আয়োজন বন্ধ করে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট গুঞ্জন বিশ্বাস।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট গুঞ্জন বিশ্বাস জানিয়েছেন, উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বাদে খানপুরের গ্রামের ওই ছাত্রীর পাশের গ্রামের ২৩ বছরের এক যুবকের সাথে বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাল্যবিবাহ বন্ধ করা হয়। এবং কনের পরিবারকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে বুঝিয়ে বলা হয়। এদিকে ভ্রাম্যমান আদালতের খবর পেয়ে বর পক্ষ কনের বাড়িতে আসার সাহস পায়নি। এসময় ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবে না এই মর্মে মেয়ের পরিবার লিখিতভাবে অঙ্গিকার করেন।
এ সময় ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের সাথে চৌগাছা থানা পুলিশ ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সালমা আক্তার উপস্থিত ছিলেন।
one news bd
Leave a Reply