সাংবাদিকের ছেলে সাবিদুর রেজা খান ২০২৬ সালের এসএসসি পরিক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ- ৫ পেয়েছে| সে যশোর জিলা স্কুলের শিক্ষার্থী| সাবিদুর রেজা খান ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চাই| তার এ সাফল্যে পরিবার,
শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। সাবিদুর রেজা খান জানায়, উচ্চশিক্ষা গ্রহণ করে দেশের জন্য কাজ করতে এবং একজন সফল মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করাই তার প্লান। এ লক্ষ্য অর্জনে সে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছে।
বাবা আবিদুর রেজা খান বলেন, আমার ছোট ছেলে সাবিদুর রেজা খানকে সবসময় উৎসাহ দিয়ে আসছি| এ পরিক্ষায় ১৩ শ’ নাম্রেবারের মধ্যে সে ১১৯৫ পেয়ে সফলতা অর্জন করেছে।
তার এ সফলতায় আমি ও আমার পরিবার খুশি। সততা, মেধা ও পরিশ্রমের মাধ্যমে একজন আদর্শ ও সফল মানুষ হিসেবে গড়ে উঠতে পারে, সে জন্য সবার কাছে দোয়া চাই।
মা নাজমুন নাহার বলেন সর্ব প্রথম মহান আল্লাহর কাছে লক্ষ কোটি শকরিয়া জানায়| সাবিদুর রেজা খান তার মেধা ও পরিশ্রমের ধারাবাহিকতা বজায় রেখে আরও বড় সাফল্য অর্জন করবে এবং দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply