1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

এসএসসি, যশোর বোর্ডে পাসের হার ও জিপিএ-৫-এ এগিয়ে মেয়েরা

  • মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

যশোর অফিস :

এসএসসি পরীক্ষার ফলাফলে যশোর শিক্ষা বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা। এ বছর ছাত্রীদের পাসের হার ৭২ দশমিক ৬৪ শতাংশ, যেখানে ছাত্রদের পাসের হার ৫৯ দশমিক ৮৫ শতাংশ।

বোর্ডের তথ্য অনুযায়ী, এ বছর ১ লাখ ৩২ হাজার ৯৪০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৮৮ হাজার ৯৭ জন। এর মধ্যে ৬৬ হাজার ৭১৭ জন ছাত্রী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৪৮ হাজার ৪৬৩ জন।

অন্যদিকে ৬৬ হাজার ২২৩ জন ছাত্রের মধ্যে পাস করেছে ৩৯ হাজার ৬৩৪ জন।বোর্ডে এবার মোট ১১ হাজার ৪৭৮ জন জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে ছাত্রী ৬ হাজার ৩৫১ জন এবং ছাত্র ৫ হাজার ১২৭ জন।
বিভাগভিত্তিক ফলাফলেও মেয়েরা এগিয়ে রয়েছে।

বিজ্ঞান বিভাগে মেয়েদের পাসের হার ৮৮ দশমিক ৯৫ শতাংশ, ছেলেদের ৮৪ দশমিক ৭৫ শতাংশ। মানবিক বিভাগে মেয়েদের পাসের হার ৬৪ দশমিক ১৯ শতাংশ, ছেলেদের ৪৬ দশমিক ৫৮ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে মেয়েদের পাসের হার ৭৬ দশমিক ৫৮ শতাংশ, ছেলেদের ৬৬ দশমিক ০৭ শতাংশ।

যশোর শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর আব্দুল মতিন বলেন, কয়েক বছর ধরে ছেলেদের তুলনায় মেয়েরা ভালো ফল করছে। ছেলেদের একটি বড় অংশ এসএসসি পাসের আগেই ঝরে পড়ছে। এ বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ ও অভিভাবকদের সচেতন হওয়ার পাশাপাশি বোর্ডও প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews