1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

গোলশূন্য ৯০ মিনিট, টাইব্রেকারে দরাজহাটের উল্লাস বাঘারপাড়ায় আট দলীয় ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে পৌরসভাকে হারাল দরাজহাট

  • সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

মাছুম রেজা তুষার ক্রিড়া প্রতিবেদক :

 

৯০ মিনিটের লড়াইয়ে গোলের দেখা পেল না কোনো দল। শেষ পর্যন্ত উত্তেজনা ছড়ায় টাইব্রেকারে। আর সেই স্নায়ুচাপের লড়াইয়ে বাঘারপাড়া পৌরসভাকে ১-০ গোলে হারিয়ে জয় তুলে নিয়েছে দরাজহাট ইউনিয়ন ফুটবল দল। এ জয়ের মধ্য দিয়ে মরহুম আবু তাহের সিদ্দিকী ফাউন্ডেশনের আয়োজনে বাঘারপাড়ার মাহমুদপুর স্কুল মাঠে অনুষ্ঠিত আট দলীয় ফুটবল টুর্নামেন্টে নিজেদের শক্ত অবস্থান জানান দিল দরাজহাট ইউনিয়ন।
ম্যাচজুড়ে ছিল টানটান উত্তেজনা। একদিকে গোল আদায়ের জন্য দরাজহাট ইউনিয়নের আক্রমণ, অন্যদিকে নিজেদের গোলপোস্ট অক্ষুণ্ন রাখতে বাঘারপাড়া পৌরসভার মরিয়া প্রতিরোধ দুই দলের লড়াইয়ে পুরো সময়জুড়েই ছিল উত্তেজনা। একাধিকবার গোলের সুযোগ তৈরি হলেও শেষ মুহূর্তের ব্যর্থতায় তা গোলে পরিণত হয়নি। নির্ধারিত সময় শেষে ম্যাচের স্কোরলাইন ০-০ থাকায় জয়-পরাজয় নির্ধারণে গড়ায় টাইব্রেকারে। সেখানে ১-০ গোলে পৌরসভাকে হারিয়ে বিজয়ের উল্লাসে মেতে ওঠে দরাজহাট ইউনিয়নের খেলোয়াড় ও সমর্থকেরা।

মাঠজুড়ে দর্শকের উচ্ছ্বাস,খেলাকে কেন্দ্র করে মাহমুদপুর স্কুল মাঠে তৈরি হয় উৎসবের আমেজ। দুপুর থেকেই স্থানীয় বিভিন্ন এলাকার ফুটবলপ্রেমীরা মাঠে জড়ো হতে থাকেন। খেলা শুরু হওয়ার পর গ্যালারি ও মাঠের চারপাশে দর্শকদের সরব উপস্থিতি ম্যাচের উত্তেজনা আরও বাড়িয়ে দেয়। প্রিয় দলের আক্রমণে দর্শকদের উচ্ছ্বাস এবং গোলের সম্ভাবনা তৈরি হলে মুহূর্তেই মাঠজুড়ে ছড়িয়ে পড়ে উত্তেজনা।

স্থানীয়দের অনেকেই বলেন, গ্রামাঞ্চলে নিয়মিত ফুটবল টুর্নামেন্ট আয়োজন হলে তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে। একই সঙ্গে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে তরুণদের দূরে রাখতেও এসব আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।তরুণদের মাঠমুখী করতে হবে,খেলা শেষে প্রধান অতিথির বক্তব্যে বাঘারপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মশিউর রহমান খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বলেন, তরুণ প্রজন্মকে সুস্থ ও সুন্দরভাবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই। মাঠের সঙ্গে তরুণদের সম্পৃক্ততা বাড়াতে স্থানীয় পর্যায়ে এ ধরনের ফুটবল প্রতিযোগিতা আরও বেশি আয়োজন করা প্রয়োজন।

তিনি বলেন, বর্তমানে তরুণদের একটি অংশ নানা ধরনের নেতিবাচক কর্মকাণ্ডের দিকে ঝুঁকে পড়ছে। তাদের সেই পথ থেকে ফিরিয়ে এনে মাঠমুখী করতে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একটি ফুটবল ম্যাচ শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি তরুণদের শৃঙ্খলা, নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা ও প্রতিযোগিতার মানসিকতা শেখায়।মশিউর রহমান আরও বলেন, প্রত্যন্ত অঞ্চলেও অনেক প্রতিভাবান ফুটবলার রয়েছে। কিন্তু সুযোগ ও পরিচর্যার অভাবে তাদের অনেকেই সামনে এগিয়ে আসতে পারে না। ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে নিয়মিত টুর্নামেন্ট আয়োজন করা হলে এসব প্রতিভাবান খেলোয়াড়কে খুঁজে বের করা সম্ভব হবে। এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার জন্য আয়োজকদের প্রতি তিনি আহ্বান জানান।

খেলাধুলায় ফিরলে তরুণ সমাজ রক্ষা পাবে,প্রধান বক্তা বাঘারপাড়া পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই মুনা বিশ্বাস বলেন, খেলাধুলা মানুষের শরীর ও মনকে সুস্থ রাখে। বিশেষ করে তরুণ সমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখতে খেলাধুলার পরিবেশ তৈরি করা অত্যন্ত জরুরি।
তিনি বলেন, মাঠে যখন তরুণদের ব্যস্ততা বাড়বে, তখন তারা নানা ধরনের অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে। তাই শুধু ফুটবল নয়, ক্রিকেটসহ বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা নিয়মিত আয়োজন করা দরকার।

স্থানীয় পর্যায়ে ক্রীড়া চর্চা বাড়াতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সামাজিক সম্প্রীতির বার্তা অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি ফুটবল টুর্নামেন্ট শুধু জয়-পরাজয়ের প্রতিযোগিতা নয়, এর মাধ্যমে বিভিন্ন এলাকার মানুষের মধ্যে যোগাযোগ, বন্ধুত্ব ও সামাজিক সম্প্রীতি তৈরি হয়। রাজনৈতিক ও সামাজিক বিভাজনের বাইরে খেলাধুলার মাঠে সবাই একসঙ্গে অংশ নেওয়ার সুযোগ পায়। ফলে স্থানীয় পর্যায়ে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য আরও শক্তিশালী হয়।

মরহুম আবু তাহের সিদ্দিকী ফাউন্ডেশনের আয়োজনে এ আট দলীয় টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় খেলোয়াড়দের মধ্যেও ব্যাপক উৎসাহ দেখা গেছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং এলাকার ক্রীড়া প্রতিভা বিকাশের লক্ষ্যেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

যারা ছিলেন খেলায় সভাপতিত্ব করেন যশোর জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি লিটন। প্রধান অতিথি ছিলেন বাঘারপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মশিউর রহমান। প্রধান বক্তা ছিলেন বাঘারপাড়া পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই মুনা বিশ্বাস। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিল্লাল বিশ্বাসসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়াঙ্গনের নেতৃবৃন্দ।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন সবুজ হাসান। সহকারী রেফারি ছিলেন মাহমুদুল হাসান ও নাঈম ইসলাম। ম্যাচে ধারাভাষ্য দেন মাসুম রেজা তুষার ও সুলতান মাহমুদ।

টাইব্রেকারে কাঙ্ক্ষিত জয় পাওয়ার পর দরাজহাট ইউনিয়নের খেলোয়াড়দের মধ্যে আনন্দ-উল্লাস দেখা যায়। সমর্থকরাও বিজয়ী দলকে অভিনন্দন জানান। অন্যদিকে লড়াই করে শেষ পর্যন্ত পরাজিত হলেও বাঘারপাড়া পৌরসভা দলের খেলোয়াড়দের পারফরম্যান্সও দর্শকদের প্রশংসা পেয়েছে।
আয়োজকদের প্রত্যাশা, টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলোতেও মাহমুদপুর স্কুল মাঠে দর্শকদের এমন স্বতঃস্ফূর্ত উপস্থিতি থাকবে এবং প্রতিযোগিতার মধ্য দিয়ে বাঘারপাড়ার ক্রীড়াঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হবে।

 

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews