যশোরের মনিরামপুরে বৃষ্টির পানি ক্ষেতের ওপর দিয়ে যাওয়া নিয়ে বিরোধের জেরে লোহার শিকলের আঘাতে প্রদীপ মল্লিক (৫০) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
শনিবার (৮ আগস্ট) দুপুরে উপজেলার কুলটিয়া ইউনিয়নের পোড়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
আহত প্রদীপ মল্লিক ওই গ্রামের মৃত কিরণ মল্লিকের ছেলে। স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, প্রতিবেশী সঞ্জয় মল্লিক ও তার স্ত্রী জবা মল্লিকের সঙ্গে বৃষ্টির পানি ক্ষেতের ওপর দিয়ে যাওয়া নিয়ে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সঞ্জয় মল্লিক লোহার শিকল দিয়ে প্রদীপের মাথায় আঘাত করেন বলে অভিযোগ করা হয়েছে।
পরে স্বজনরা তাকে উদ্ধার করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাড়িতে পাঠানো হয়।
ঘটনার বিষয়ে মনিরামপুর থানা পুলিশ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।

Leave a Reply