যশোরের চুড়ামনকাটিতে মোটরসাইকেলের ধাক্কায় হারুন অর রশিদ (৬৫) নামে এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন। শনিবার (৮ আগস্ট) সকাল পৌনে ১০টার দিকে কোতোয়ালি থানাধীন চুড়ামনকাটি বাসস্ট্যান্ড এলাকায় এদুর্ঘটনা ঘটে।
হারুন অর রশিদ চৌগাছা উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত হাবিল মল্লিকের ছেলে।
পুলিশ জানায়,মোটরচালিত ভ্যানে করে আমবটতলার দিকে যাওয়ার সময় পেছন থেকে আসা একটি অজ্ঞাত মোটরসাইকেল ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে হারুন অর রশিদ ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তিনি বর্তমানে পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।

Leave a Reply