যশোরের বাঘারপাড়ায় পূর্ব শত্রুতার জেরে রবিউল ইসলাম (৩২) ও মিজানুর রহমান (৫৫) নামে দুই ব্যক্তিকে লোহার রড, লাঠি ও শাবল দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।
শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে বাঘারপাড়ার ভাঙ্গুড়া বাজারের বিসমিল্লাহ হোটেল এলাকায় এ ঘটনা ঘটে। আহত মিজানুর ওই হোটেলের মালিক।
অভিযোগ রয়েছে, মজনু, তহিদুর, রিমু, সুফিয়ান ও সপ্নাসহ কয়েকজন ব্যক্তি তাদের ওপর হামলা চালান। পরে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে প্রথমে বাঘারপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
শনিবার সকালে তাদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তারা পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন। তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

Leave a Reply