যশোরে পূর্ব শত্রুতার জেরে জিয়াদ (২২) নামে এক বাসচালককে ভাঙা কাঁচ দিয়ে আঘাত করে আহত করার অভিযোগ উঠেছে এক বাসের হেলপারের বিরুদ্ধে।
শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে কোতোয়ালি থানাধীন নড়াইল বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। আহত জিয়াদ বাউলিয়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে এবং যশোর-নড়াইল রুটের বাসচালক।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসের হেলপার আকাশের সঙ্গে জিয়াদের কথা কাটাকাটির একপর্যায়ে আকাশ ভাঙা কাঁচ দিয়ে তার পিঠে আঘাত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার
করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন। চিকিৎসক জানিয়েছেন,তার অবস্থা আশঙ্কামুক্ত।

Leave a Reply