যশোরের মনিরামপুরে চোরাই টায়ারসহ ইমন দাস (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি ইজিবাইক ও সাতটি পুরোনো টায়ার উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, শনিবার (৮ আগস্ট) ভোর ৪টার দিকে মনিরামপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পোস্ট অফিস পাড়া এলাকায় ইজিবাইকে টায়ার নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন ইমনকে আটক করে।
টায়ারগুলোর বিষয়ে সন্তোষজনক উত্তর দিতে না পারায় পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়। ইমন দাস মনিরামপুর উপজেলার বালিয়াডাঙ্গা খানপুর গ্রামের মদন দাসের ছেলে।

Leave a Reply