যশোরের বাঘারপাড়ায় পর্ণগ্রাফি আইনে দায়ের করা মামলায় সোহানুজ্জামান সিফাত (২১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার ইন্দ্রা বিশ্বাসপাড়া এলাকার কামরুজ্জামান ওরফে সোহেল বিশ্বাসের ছেলে।
পুলিশ জানায়, এক নারীর সঙ্গে সম্পর্কের সময় গোপনে ধারণ করা আপত্তিকর ছবি ও ভিডিও দেখিয়ে সিফাত বিভিন্ন সময়ে ওই নারীকে ব্ল্যাকমেইল করে প্রায় সাত লাখ টাকা হাতিয়ে নেন।
পরে আরও টাকা দাবি করলে ওই নারী গহনা বন্ধক রেখে ৯০ হাজার টাকা দেন। এরপরও ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে তিনি থানায় মামলা করেন।
বাঘারপাড়া থানার এসআই প্রসেনজিৎ কুমার মন্ডল জানান,মামলার আসামি সিফাতকে আটক করে শনিবার (৮ আগস্ট) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply