যশোরে স্বামীর সঙ্গে মনোমালিন্যের জেরে উর্মি (৩৪) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। শনিবার (৮ আগস্ট) সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
নিহত উর্মি সদর উপজেলার তালবাড়িয়া গ্রামের আয়ূব আলীর মেয়ে ও মিলনের স্ত্রী।
পরিবার সূত্রে জানা যায়, শনিবার সকাল থেকে দুপুর ২টার মধ্যে কোনো একসময় উর্মি ভাড়া বাসার বাঁশের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।
পরে আশপাশের লোকজন কোনো সাড়া-শব্দ না পেয়ে দরজার ফাঁক দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।



Leave a Reply