1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে ডিবির পৃথক অভিযানে ১৭৫ পিস ইয়াবাসহ ৩ জন আটক

  • শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক দুটি অভিযানে ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট জেলা গোয়েন্দা শাখার এসআই মো. সামিউল ইসলামের নেতৃত্বে একটি দল যশোর কোতয়ালী থানাধীন ঘোপ নওয়াপাড়া গ্রামের ঘোপ নওয়াপাড়া জামে মসজিদের সামনে পাকা সড়কে অভিযান চালায়।

এ সময় মো. আল আমিন (২৬) নামে একজনকে আটক করা হয়। তার কাছ থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আল আমিন ঘোপ নওয়াপাড়া গ্রামের সাহেব আলী ওরফে ফেলুর ছেলে।

অপরদিকে, গত ৬ আগস্ট দুপুর ২টা ৫৫ মিনিটের দিকে ডিবির এসআই মো. সালাউদ্দিন খানের নেতৃত্বে আরেকটি দল কোতয়ালী মডেল থানাধীন লেবুতলা ইউনিয়নের এনায়েতপুর গ্রামে অভিযান চালায়।

এ সময় জনৈক ওলিয়ার মোল্যার দুইচালা টিনের ঘরের সামনের ফাঁকা জায়গা থেকে ফুল মিয়া (৪৬) ও ফিরোজ হোসেন (৫০)-কে আটক করা হয়। তাদের কাছ থেকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক ফুল মিয়া এনায়েতপুর গ্রামের মৃত কালু মিয়ার ছেলে এবং ফিরোজ হোসেন একই এলাকার ওলিয়ার মোল্যার ছেলে।

ডিবি পুলিশ জানায়, দুটি অভিযানে মোট ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। পৃথক ঘটনায় আটক আল আমিনকে ৬ আগস্ট এবং ফুল মিয়া ও ফিরোজ হোসেনকে ৭ আগস্ট বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews