যশোরের বাঘারপাড়া উপজেলার খাজুরা-কালিগঞ্জ সড়কে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সোনা ও রুপার গহনা এবং নগদ অর্থসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বুধবার (৫ আগস্ট) বিকেল ৪টার দিকে বাঘারপাড়া থানার খাজুরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ফিরোজ আহমেদের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার যাদবপুর গ্রামের রজব আলী বিশ্বাসের বাড়ির সামনে এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার শিবনগর গ্রামের সুনীল (৪০) নামে এক ব্যক্তির মোটরসাইকেলের গতিরোধ করে তার সঙ্গে থাকা একটি ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় ব্যাগ থেকে ৪১টি রুপার নূপুর, ৮৮টি রুপার চেইন,
২৭টি রুপার বালা, ৪৫টি ব্রেসলেট, ৪১টি স্বর্ণের আংটি, তিন জোড়া সোনার কানের দুল, ৫৩টি ছোট আংটি, ৩৯০টি নাকফুল, ২০টি নথ, ২০টি নাকের দুল এবং নগদ ৭০ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তি উদ্ধার হওয়া সোনা ও রুপার গহনার বৈধ কাগজপত্র কিংবা সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে না পারায় জব্দ তালিকা প্রস্তুত করে মালামালসহ তাকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply