1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

স্বাবলম্বী হতে যাচ্ছেন যশোরের ১৬০ নারী উদ্যোক্তা

  • রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
  • ৮২ বার পড়া হয়েছে

ব্র্যাক ব্যাংক আর বিএফডিএসের যৌথ উদ্যোগ ‘স্বাবলম্বী তারা’। এ কর্মসূচিতে যুক্ত হলেন যশোরের ১৬০ জন নারী উদ্যোক্তা। এসব নারী উদ্যোক্তার আর্থিক ও জীবনযাত্রার প্রয়োজন পূরণ এবং ব্যবসার ক্ষেত্রে ব্যাংকিং চাহিদা মেটাবে ব্র্যাক ব্যাংকের ‘তারা’ কর্মসূচি। যা নারীদের উদ্যোক্তা হতে অনুপ্রাণিত করবে। নারীদের উদ্যোক্তা হতে ফ্রিল্যান্সিং বিষয়ে প্রশিক্ষণ দিবে বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটি।

যশোরে নারীদের আর্থিক স্বাধীনতার লক্ষ্যে বিশেষ ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কেক কেটে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কের ক্যাফেটেরিয়া অডিটোরিয়ামে ‘স্বাবলস্বী তারা’ শীর্ষক দিনব্যাপী এই প্রশিক্ষণের আয়োজন করে বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটি (বিএফডিএস)।

ব্র্যাক ব্যাংকের ‘তারা’ ব্যাংকিং সল্যুশন্সের আওতায় যশোরের ১৬০ জন নারী এই প্রশিক্ষণ গ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটি (বিএফডিএস) এর কেন্দ্রীয় সভাপতি ডাক্তার তানজিবা রহমান।
প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, স্বপ্ন মানুষকে সফলতার পথ দেখায়। ডিজিটাল কর্মকান্ডে যশোর বরাবরই পথিকৃৎ। নারী ফ্রিল্যান্সিংয়েও যশোর দৃষ্টান্ত হবে। সফল উদ্যোক্তা হতে দরকার দক্ষতা ও পরিকল্পনা। নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিতে ‘স্বাবলম্বী তারা’ কর্মসূচি নারীদের অর্থনৈতিক স্বাধীনতা অর্জন এবং জীবনের স্বপ্ন পূরণের মাধ্যম হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, ব্র্যাক ব্যাংক যশোরের ব্যবস্থাপক কাজী শাকিল আখতার ও বিএফডিএসের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি জসিম উদ্দিন জয়। বিএফডিএস যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক তবিবুর রহমান সভা সঞ্চালনা করেন। এ সময় বক্তৃতা করেন ব্র্যাক ব্যাংকের অপারেশন ম্যানেজার মাসুম বিল্লাহ, বিএফডিএস যশোর জেলা কমিটির সভাপতি শাহনুর শরিফ ও কার্যনির্বাহী কমিটির সদস্য সালমা খাতুন মনি ও বিএফডিএস খুলনার সভাপতি আব্দুল্লাহ ফরহাদ।

কর্মশালায় ফ্রিল্যান্সিংয়ের ইতিকথা সেশন তবিবুর রহমান, মার্কেট প্লেস (অ্যামাজান) সেশন ফিরোজ হোসেন, ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশন এন্ড ইমেজ প্রসেসিং সেশন হাসিব ইমতিয়াজ, সেটিং দ্যা উইনিং মাইন্ডসেট সেশন ডাক্তার তানজীবা রহমান, তারা ব্যাংকিং সেবা সেশন ব্র্যাক ব্যাংকের এসোসিয়েট ম্যানেজার সামিউল আলম পরিচালনা করেন ।

প্রশিক্ষণ শেষে নারী উদ্যোক্তাদের হাতে সনদ তুলে দেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews