1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাঘারপাড়ায় শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জনকারী ও বৃত্তিপ্রাপ্ত কৃতিশিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে ইউএনও ভুপালী সরকার, আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দেবে

  • বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

যশোরের বাঘারপাড়া উপজেলার দোহাকুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জনকারী এবং বিভিন্ন বৃত্তিতে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, সুধীজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. শামছুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ মুশফিকুর রহমান এবং উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর জয়দেব কুমার বিশ্বাস।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জনকারী ও বিভিন্ন বৃত্তিতে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদ ও ফুল তুলে দেন অতিথিরা। এ সময় শিক্ষার্থীদের অভিভাবকরা করতালির মাধ্যমে তাদের সাফল্যকে অভিনন্দিত করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার বলেন, “আজ যেসব শিক্ষার্থী শাপলা কাব অ্যাওয়ার্ড ও বৃত্তি অর্জন করেছে, তারা শুধু নিজেদের নয় পরিবার, বিদ্যালয় এবং সমগ্র বাঘারপাড়া উপজেলার গর্ব।

এই অর্জন ধরে রাখতে হলে নিয়মিত অধ্যবসায়, সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ চর্চা করতে হবে। প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই শিক্ষক, অভিভাবক ও সমাজের সবাইকে তাদের পাশে থেকে একটি সুন্দর ভবিষ্যৎ নির্মাণে ভূমিকা রাখতে হবে।

তিনি আরও বলেন, প্রাথমিক শিক্ষা একজন শিশুর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি। এ ভিত্তি যত মজবুত হবে, দেশ তত দক্ষ, সৃজনশীল ও দায়িত্বশীল নাগরিক পাবে।

বিশেষ অতিথি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ মুশফিকুর রহমান বলেন,  শিক্ষার্থীদের সাফল্যের পেছনে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ায় এবং ভবিষ্যতে আরও ভালো ফল অর্জনে উৎসাহিত করে।

উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর জয়দেব কুমার বিশ্বাস বলেন, পাঠ্যবইয়ের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম, নেতৃত্বের গুণাবলি ও নৈতিক শিক্ষা একজন শিক্ষার্থীকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলে। শাপলা কাব কার্যক্রম শিশুদের সেই সুযোগ তৈরি করে দেয়।

সভাপতির বক্তব্যে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. শামছুর রহমান শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি কৃতিশিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, তাদের এ অর্জন আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক, আমন্ত্রিত অতিথি ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও সম্মাননা প্রদান পর্বের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাস্টার মোহাম্মদ মফিজুর রহমান মফিজ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews