1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে নাশকতা,বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগের ৭ নেতাকর্মী কারাগারে

  • বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরে নাশকতা, বিস্ফোরক দ্রব্য ও সন্ত্রাসবিরোধী আইনের পৃথক মামলায় আওয়ামী লীগের আরও সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন মুড়লী এলাকার মো. আবু বকর সিদ্দিক (৩৬), মনিরুজ্জামান মনি, পোস্ট অফিস পাড়ার সবুজ সলেমান, চৌগাছার আশরাফুল ইসলাম (৪৩), শেখ মামুন (৪৬), শেখ রুবেল (৩৩) ও আসাদুজ্জামান (৫২)।

পুলিশ জানায়, আশরাফুল ইসলামের বিরুদ্ধে ২০২৫ সালের ১১ নভেম্বর যশোর-মাগুরা মহাসড়কে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় দায়ের হওয়া বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে ২০২৪ সালের ১৯ নভেম্বর বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র এলাকায় সংঘটিত নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় ব্যবস্থা নেওয়া হয়েছে।

এছাড়া মনিরুজ্জামান মনি ও সবুজ সলেমানকেও পৃথক নাশকতা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে, গত ৩১ জুলাই রামনগর এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মশাল মিছিল ও রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের

মামলায় শেখ মামুন, শেখ রুবেল ও আসাদুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। বুধবার (৫ আগস্ট) দিবাগত রাতে পুরাতন কসবা ও বানিয়ারগাতী এলাকা থেকে তাদের আটক করা হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews