০৫ আগস্ট “জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬” উদযাপন উপলক্ষ্যে যশোরের ঝিকরগাছায় জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ আগস্ট উপজেলা মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩১৪ সংরক্ষিত মহিলা আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মোছাঃ সাবিরা সুলতানা (এমপি)
সংবর্ধনা ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদ।
অনুষ্ঠানে ‘জুলাই গণঅভ্যুত্থান’-এ বিশেষ অবদান রাখা যোদ্ধা এবং আত্মত্যাগকারী শহীদ পরিবারের সদস্যদের হাতে সম্মাননা সনদ ও স্মারক তুলে দেন প্রধান অতিথি সাবিরা সুলতানা মুন্নী।
প্রধান অতিথির বক্তব্যে এমপি সাবিরা সুলতানা জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং বীর যোদ্ধাদের অবদানের কথা স্মরণ করেন।
অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জুলাই শহীদ ইমতিয়াজ আহমেদ জাবিরের মা’ বেগম শিরীন সুলতানা, সহকারি কমিশনার (ভূমি) দেবাংশু বিশ্বাস, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সিনিয়র নেতা মোর্তজা এলাহি টিপু,থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুণ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের নায়েবে আমির সহকারী অধ্যাপক হারুন অর রশিদ,প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদুন নবী মুরাদ,উপজেলা দুর্নীতি দমন কমিশনের সাধারণ সম্পাদক আশফাকুজ্জামান খান রনি,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম,উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ঝিকরগাছা স্পোর্টস ক্লাবের সভাপতি আরাফাত কল্লোল,উপজেলা ছাত্রদলের আহবায়ক আশরাফুল আলম রানা, ছাত্র প্রতিনিধি আখি খাতুন।
অনুষ্ঠানে ঝিকরগাছা উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয়।

Leave a Reply