যশোরের বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালে ভারতগামী এক বাংলাদেশি যাত্রীকে পায়ুপথে সোনা বহনের সন্দেহে আটক করেছে কাস্টমস গোয়েন্দা বিভাগ।
বুধবার (৫ আগস্ট) দুপুর ২টার দিকে বেনাপোল আইসিপির বহির্গমন টার্মিনালে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তি মুন্সিগঞ্জ জেলার চর শন্তসপুর এলাকার মো. মোবারক হোসাইন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা এনএসআইয়ের সহযোগিতায় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি রেক্টামে (পায়ুপথে)
প্রায় ১০০ গ্রাম সোনা বহনের কথা স্বীকার করেছেন বলে জানা গেছে।কাস্টমস কর্মকর্তারা জানান, প্রকৃতপক্ষে কত পরিমাণ সোনা রয়েছে তা নিশ্চিত করতে তাকে এক্স-রে পরীক্ষাসহ প্রয়োজনীয় প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে।
সোনা উদ্ধারের কার্যক্রম ও পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply