1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে নাশকতা ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী কারাগারে

  • বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরের কোতোয়ালি মডেল থানায় দায়ের করা নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনের পৃথক মামলায় আওয়ামী লীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

আদালত সূত্র জানায়, মঙ্গলবার (৪ আগস্ট) গ্রেপ্তারকৃতদের যশোরের আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মুড়লী এলাকার মো. আবু বকর সিদ্দিক (৩৬), শহরের মনিরুজ্জামান মনি, পোস্ট অফিস পাড়ার সবুজ সলেমান এবং চৌগাছা উপজেলার চটুরহাট গ্রামের আশরাফুল ইসলাম (৪৩)।

পুলিশ জানায়, আশরাফুল ইসলামের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের একটি নাশকতা মামলা রয়েছে। মামলার এজাহার অনুযায়ী, ২০২৫ সালের ১১ নভেম্বর রাতে যশোর-মাগুরা মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতার ঘটনা ঘটে। ওই ঘটনায় বাসটির বিভিন্ন অংশ পুড়ে যায় এবং মালিক আর্থিক ক্ষতির সম্মুখীন হন। এ ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে ৩ আগস্ট রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

এদিকে, আবু বকর সিদ্দিককে দণ্ডবিধির ১৪৩, ৪৪৭ ও ৩২৩ ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩/৫ ধারায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলাটি ২০২৪ সালের ১৯ নভেম্বর বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র এলাকায় নির্বাচনকে কেন্দ্র করে সংঘটিত নাশকতার ঘটনায় দায়ের হয়। মামলায় দেশীয় অস্ত্র, ককটেল ও বিস্ফোরক দ্রব্য ব্যবহার করে সংঘবদ্ধভাবে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

এছাড়া মনিরুজ্জামান মনি ও সবুজ সলেমানকে পৃথক স্থান থেকে গ্রেপ্তার করে নাশকতা মামলায় আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কোতোয়ালি মডেল থানা পুলিশ জানায়, মামলাগুলোর সুষ্ঠু তদন্ত, পলাতক আসামিদের গ্রেপ্তার এবং প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহের স্বার্থে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পৃথক দুই মামলার তদন্ত চলমান রয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews