1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ওয়াজেদ আলী মোড়ল আর নেই চাঁচড়া ইউনিয়নে শোকের ছায়া, বিভিন্ন মহলের শোক প্রকাশ

  • বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরের চাঁচড়া ইউনিয়নের বর্ষীয়ান রাজনৈতিক নেতা, বিশিষ্ট ক্রীড়া সংগঠক, শিক্ষক ও সমাজসেবক ওয়াজেদ আলী মোড়ল আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ১৯৪৬ সালে জন্মগ্রহণ করেন।

ওয়াজেদ আলী মোড়ল ১৯৬৮ সালে শিক্ষকতা পেশায় যোগ দেন এবং ২০১০ সালে অবসর গ্রহণ করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি শিক্ষা, ক্রীড়া, স্কাউটিং, রাজনীতি ও সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।

ক্রীড়া অঙ্গনে তিনি যশোর জেলা স্পোর্টস অ্যাসোসিয়েশনের সদস্য ও জেলা স্টেডিয়াম ব্যবস্থাপনা কমিটির সদস্য ছিলেন। এছাড়া জেলা অ্যাথলেটিক্স কমিটির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

স্কাউট আন্দোলনে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি খুলনা অঞ্চলের স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ স্কাউটসের অ্যাডভান্সড লিডার ট্রেইনার (এএলটি) এবং যশোর জেলা স্কাউটসের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

রাজনৈতিক জীবনে তিনি ১৯৮৬ সাল থেকে চাঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের আমৃত্যু সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি পুলেরহাট ঈদগাহ ও মসজিদের সাবেক সভাপতি ছিলেন।

এছাড়া চাঁচড়া ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে এলাকার শিক্ষা, ক্রীড়া ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

তিনি একজন বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব ও সর্বজন শ্রদ্ধেয় সমাজসেবক হিসেবে পরিচিত ছিলেন।তার মৃত্যুতে চাঁচড়া ইউনিয়নজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক,

সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এদিকে, যশোর সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মনিরুজ্জামান মুনির এক শোকবার্তায় ওয়াজেদ আলী মোড়লের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।এদিকে মরহুমের নামাজের জানাজা বাদ এশা পুলের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews