যশোর শিক্ষাবোর্ডের অধীনে চলতি বছরে এইচএসসি মঙ্গলবার ৪ আগষ্ট সকালে উচ্চতর গণিত ২য় পত্র (২৬৬),ইসলাম শিক্ষা ২য় পত্র (২৫০) ও বিকালে গার্হস্থ্য বিজ্ঞান ২য় পত্র (২৭৪), সংস্কৃত ২য় পত্র (১৩৮),লঘু সংগীত (তত্ত্বীয় ) ২য় পত্র (২১৭) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকালে দুই বিষয় পরীক্ষায় ৩০ হাজার ৭শ’ ৭৮ পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ২৯ হাজার ৬শ’ ৯১জন।
অনুপস্থিত হন ১ হাজার ৮৭জন। বিকালে তিন বিষয় পরীক্ষায় ৬ হাজার ৮শ’ ৮৪ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ৬ হাজার ৭শ’ ৫জন। অনুপস্থিত হন ১শ’ ৭৯ জন। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস.এম. হোসেন আলী এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান, সকালের পরীক্ষায় খুলনা বিভাগের ১০ জেলার শিক্ষার্থীর মধ্যে খুলনা জেলায় অংশ নেন ৬৩৪৩, বাগেরহাটে ২৩৫৩, সাতক্ষীরায় ২২৩১, কুষ্টিয়ায় ৪৩২২, চুয়াডাঙ্গায় ১৮৭৩,
মেহেরপুরে ৬৫২, যশোরে ৬১২৬, নড়াইলে ১১৮৩, ঝিনাইদহে ২৯২৯ ও মাগুরা জেলায় অংশ নেন ১৬৭৮জন। বিকালের পরীক্ষায় খুলনায় জেলায় অংশ নেন ১৭৮২,
বাগেরহাটে ১০৬৯, সাতক্ষীরায় ৪৮৩, কুষ্টিয়ায় ৬০৪, চুয়াডাঙ্গায় ১২২, মেহেরপুরে ১৪৮, যশোরে ৭২৯, নড়াইলে ১৯৭, ঝিনাইদহে ৮৬৪ ও মাগুরা জেলায় ৭০৭জন অংশ নেন। সকালে ও বিকালে পরীক্ষা চলাকালে কোন প্রীতিকর ঘটনা ঘটেনি বলে পরীক্ষা নিয়ন্ত্রক বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply