1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বিদেশে উচ্চশিক্ষার সুযোগ ও প্রস্তুতির দিক নির্দেশনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত যবিপ্রবিতে

  • মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি :

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে (যবিপ্রবি) শিক্ষার্থীদের উচ্চশিক্ষার প্রতি আগ্রহী করা, উচ্চশিক্ষা সংক্রান্ত তথ্য আদান প্রদানসহ উচ্চশিক্ষা বিষয়ক বিভিন্ন দিক নির্দেশনা প্রদানের লক্ষ্যে বিদেশে উচ্চশিক্ষার সুযোগ ও প্রস্তুতির দিকনির্দেশনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে বিশ^বিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষার্থী ও চলতি বছর ফুল ফান্ডেড স্কলারশিপ প্রাপ্ত প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
৪ আগস্ট মঙ্গলবার দুপুর ২ টায় যবিপ্রবির অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারীতে “হায়ার স্টাডিস অ্যাবরোড: এ জার্নি টক শীর্ষক সেমিনার আয়োজন করে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর।

সেমিনার শেষে বিকেল সাড়ে ৩ টায় উপাচার্যের সম্মেলন কক্ষে চলতি বছর ফুল ফান্ডেড স্কলারশিপ প্রাপ্ত প্রাক্তন শিক্ষার্থীদের শুভেচ্ছা ও সংবর্ধনা অনুষ্ঠান- ২০২৬ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ফুল ফান্ডেড স্কলারশিপ প্রাপ্ত প্রাক্তন শিক্ষার্থীদের ফুল, ক্রেস্ট ও বিশ^বিদ্যালয়ের স্যুভেনির দিয়ে সংবর্ধনা জানান যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর ও উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, উচ্চশিক্ষার আসল উদ্দেশ্য কেবল সার্টিফিকেট অর্জন নয়, বরং অর্জিত জ্ঞান ও ইতিবাচক মানসিকতার মাধ্যমে দেশ সেবায় আত্মনিয়োগ করা।

বিদেশে অধ্যয়নরত প্রতিটি শিক্ষার্থী প্রকৃত পক্ষে দেশের অ্যাম্বাসেডর। তাই তাদের মেধা, গবেষণা ও সততার উপরে নির্ভর করে বাংলাদেশ এবং বিশ^বিদ্যালয়ের সুনাম। কেবল আর্থিক সমৃদ্ধি দিয়ে নয়, বরং নৈতিকতা, সঠিক সংস্কৃতি চর্চা ও আচরণগত পরিবর্তনের মাধ্যমেই একটি দেশ সত্যিকারের উন্নত দেশে রূপ নেয়। যার জন্য শিক্ষার্থীদের অন্য দেশের ইতিবাচক গুণাবলি অর্জনের সাথে সাথে কোনো প্রকার অসততা বা শর্টকাট অবলম্বন না করে দায়িত্বশীলভাবে দেশ তথা যবিপ্রবির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে যবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, উচ্চশিক্ষায় বিদেশ যাত্রা আমাদের জন্য এক অত্যন্ত আনন্দ ও স্মরণীয় মুহূর্ত হলেও অর্জিত জ্ঞান নিয়ে দেশে ফিরে, দেশের কল্যাণে সেটি কাজে লাগানোই প্রধান লক্ষ্য হওয়া উচিত। দেশ আমাদের অনেক কিছু দিয়েছে, তাই অর্জিত দক্ষতা ও মেধা দিয়ে দেশের উন্নয়নে অবদান রেখে সেই ঋণ পরিশোধে এটাই সেরা সময়। কেবল ব্যক্তিগত স্বার্থ চিন্তা না করে দেশ গঠনে ভূমিকা রাখলেই বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে কারণ পৃথিবীর যত উন্নত দেশেই অবস্থান করা হোক না কেন, নিজ ভূখন্ডে মাথা উঁচু করে বাঁচার যে আত্মমর্যাদা ও তৃপ্তি, তা অন্য কোথাও পাওয়া সম্ভব নয়।

এর আগে সেমিনারে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন যবিপ্রবির প্রক্টর ড. মো. হামিদুর রহমান। উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের আবেদন প্রক্রিয়া, স্কলারশিপ, আইইএলটিএস/জিআরই প্রস্তুতি এবং সঠিক বিশ^বিদ্যালয় ও বিষয় নির্বাচনের নানা কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন ফুল ফান্ডেড স্কলারশিপ প্রাপ্ত প্রাক্তন শিক্ষার্থীরা। সেমিনার ও সংবর্ধনা অনুষ্ঠানে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সহকারী পরিচালকবৃন্দ ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সহকারী পরিচালক মো. শাহনুর রহমান।

 

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews