যশোরের ঝিকরগাছায় শিশু পাচারকারী সন্দেহে মনিরামপুর থানার হরিহরনগর গ্রামের টেলি সামাদের পুত্র ইগু পাগলকে আটক করে স্থানীয় জনগণ।৪ আগস্ট সকাল ৮ টায় স্থানীয় জনতা বেধকড় মারপিট করে শিশু সহ পাগলকে পুলিশের হাতে সোপর্দ করে। পাচারকৃত শিশু মুরসালিন পারবাজার নিবাসী মোঃ ইদ্রিস আলীর পুত্র।
মুরসালিন ঝিকরগাছা মোহাম্মাদিয়া নূরানী কওমি মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্র। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায় পারবাজার নিবাসী ইদ্রিস আলীর পুত্র মোরসালিন প্রতিদিনের ন্যায় সকাল ৮ টায় মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হয়।
যশোর বেনাপোল মহাসড়কের ব্রিজ সংলগ্ন চত্বর থেকে ইগু পাগল ছেলেটিকে টাকার প্রলোভন দেখিয়ে হাত ধরে যশোর বেনাপোল বাস স্ট্যান্ডের দিকে নিয়ে যায়।
এসময় ইগু পাগলের হাতে একটি ভাঙ্গা হাসোয়া ছিল। জীর্ণশীর্ণ লোকটির সাথে মাদ্রাসার একটি ছাত্রকে দেখে স্থানীয় ইজি বাইক চালক ও বাস হেলপারের সন্দেহ হয়। এরপর তারা উভয়কে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য মোহাম্মাদিয়া কওমে নূরানী মাদ্রাসায় নিয়ে আসে।
এ সময় তার কাছে জিজ্ঞাসাবাদ করলে সে অসংলগ্ন কথাবার্তা বলে। পরে তাকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়া হয়। এ ব্যাপারে অত্র প্রতিষ্ঠানের প্রধান মুহতামিম কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মুফতি আকবর হোসাইনের কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন মূলত ছেলেটা পাগল। তার মা-বাবাকে খবর দেয়া হয়েছে।
এদিকে থানায় স্থানীয় চেয়ারম্যানের প্রত্যয়নের আলোকে, অভিভাবক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে থানা কর্তৃপক্ষ মানসিক বিকারগ্রস্ত ছেলেটাকে তার পিতা মাতার হাতে তুলে দেন।

Leave a Reply