1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

১০ দফা দাবিতে বাস্তবায়নে যশোরে জুলাইযোদ্ধা সংগঠনের সংবাদ সম্মেলন

  • মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

যশোর অফিস :

জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে ১০ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে জুলাই যোদ্ধা সংগঠন যশোর জেলা। মঙ্গলবার (৪ আগস্ট) সকালে প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন আহবায়ক আহাদ হোসাইন।

লিখিত বক্তব্যে তিনি বলেন,জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও জনগণের প্রত্যাশা বাস্তবায়নে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। এজন্য জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করা, গণভোটের গণরায়ের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের পুণর্বাসনের দাবি জানানো হয়।

তিনি বলেন, সারাদেশে চলমান মব সন্ত্রাস বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং বিরোধী দল দমনে রাজনৈতিক দমন-পীড়নের সংস্কৃতি থেকে সরে এসে জুলাইপন্থী রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য বজায় রাখতে সরকারকে উদ্যোগ নিতে হবে।

এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের সময় অগ্নিদগ্ধ হয়ে নিহতদের মধ্যে যারা আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং বিগত সরকারের সঙ্গে কোনোভাবে জড়িত ছিলেন না, তাদের শহীদের মর্যাদা প্রদান এবং শহীদ পরিবারের জন্য ঘোষিত সব সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানানো হয়।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের বিজয় কোনো একক রাজনৈতিক দলের নয়, এটি সমগ্র বাংলাদেশের মানুষের অর্জন। তাই কোনো রাজনৈতিক দল যেন এই অর্জনকে এককভাবে কুক্ষিগত করতে না পারে, সে বিষয়ে সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত।

জুলাই যোদ্ধা ও জুলাই শহীদদের গেজেট পুনরায় যাচাই করে ভুয়া নাম বাতিলের দাবি জানানো হয়।

একই সঙ্গে সরকারের ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ কার্যক্রমে রাজনৈতিক প্রভাবমুক্তভাবে প্রকৃত উপকারভোগীদের কাছে কার্ড পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়।

তিনি জুলাই গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখতে এবং জনগণের প্রত্যাশা পূরণে উত্থাপিত ১০ দফা দাবি দ্রুত বাস্তবায়নে সরকারের প্রতি দাবি জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে সদস্য সচিব রাকিবুল ইসলাম রাকিব, জুলাই শহিদ আব্দুল্লাহ ইবনে শহীদের মা রওশনারা, আরবার মানসুন নীলের মা জেসমিন আক্তার, আবিদ হাসান, শহীদ মাহির বাবা শাহিদুর রহমান, শহীদ রিয়াদ শেখের ভাই হৃদয় শেখ, শহীদ মেহদী হাসানের মা মনোয়ারা বেগমসহ যশোরে শহীদ ২৭ জনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews