1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে মশাল মিছিলের ঘটনায় ১৩৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, আটক ৯

  • মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোর সদর উপজেলার রামনগর-মুড়লী এলাকায় মশাল মিছিলের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৩৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

এ মামলায় পাঁচজন এবং পৃথক দুটি নাশকতা মামলায় আরও চারজনকে আটক করা হয়েছে। সোমবার তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক নয়জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কোতোয়ালি থানার এসআই ফজলুল হক বাদী হয়ে রাষ্ট্রবিরোধী কার্যকলাপ ও নাশকতার অভিযোগে মামলাটি দায়ের করেন। মামলায় সাবেক যশোর পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল,

সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফন্টু চাকলাদার, যুবলীগ নেতা সাইদুজ্জামান বাবু (দাতাল বাবু), আওয়ামী লীগ নেতা শেখ আতিকুর বাবুসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৩৩ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৩১ জুলাই রাত সাড়ে ৯টার দিকে পুলিশ খবর পায়, সদর উপজেলার রামনগর-মুড়লী এলাকায় একদল ব্যক্তি রাষ্ট্রবিরোধী কার্যকলাপের প্রস্তুতি নিচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায়, প্রায় ১৮০ থেকে ২০০ জন নেতাকর্মী ১৫ আগস্টকে কেন্দ্র করে মশাল মিছিল করছে।

এ সময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’সহ বিভিন্ন স্লোগান দিচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা দ্রুত ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। পরে তদন্তে জানা যায়, মিছিলটির সার্বিক আয়োজন করেন সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল।

পুলিশ জানায়, এ মামলায় রোববার রাতে পাঁচজনকে আটক করা হয়। তারা হলেন পুরাতন কসবার ফারদিন দুর্জয়, ওহিদুল ইসলাম শেখ, ঘোপ নওয়াপাড়া রোডের রাকিবুল রহমান, টালিখোলা পুলিশ লাইন এলাকার আল আমিন এবং মনোহরপুরের সম্রাট হোসেন।

এছাড়া পৃথক আরও দুটি নাশকতা মামলায় সোহাগ খলিফা, সাবেক ইউপি সদস্য নুরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য আকরাম হোসেন এবং সাবেক ইউপি সদস্য মইনুর রহমানকে আটক করা হয়েছে। সোমবার তাদের আদালতে হাজির করা হলে বিচারক নয়জনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ জানিয়েছে, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews