1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে অসহায় তবিউরের বাড়িতে টিউবওয়েল স্থাপন করল আল মামুন ফাউন্ডেশন

  • মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের মাথাভাঙা গ্রামের বাসিন্দা হতদরিদ্র তবিউর রহমান (৬০)। দীর্ঘদিন দারিদ্র্যের সঙ্গে সংগ্রাম করতে করতে একপর্যায়ে প্যারালাইসিসে আক্রান্ত হয়ে চলাচলের ক্ষমতা হারান তিনি। নিঃসন্তান এই দম্পতির জীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। স্ত্রী কুটে বেগমও মানসিকভাবে অসুস্থ। সংসারের একমাত্র উপার্জনকারী হিসেবে তিনি অন্যের বাড়িতে কাজ করে কোনোমতে সংসার চালিয়ে আসছেন।

পৈতৃক সূত্রে পাওয়া সামান্য জমিতে একটি মাটির ঘর নির্মাণ করলেও আর্থিক অসচ্ছলতার কারণে বাড়িতে একটি টিউবওয়েল স্থাপন করতে পারেননি তবিউর রহমান। ফলে প্রতিদিন দূর-দূরান্ত থেকে কষ্ট করে পানি সংগ্রহ করে আনতে হতো তার স্ত্রীকে।

তাদের এই মানবেতর জীবনযাত্রার খবর পেয়ে পাশে দাঁড়ায় আল মামুন ফাউন্ডেশন। খনিজ, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সহযোগিতায় এবং আল মামুন ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় তবিউর রহমানের বাড়িতে একটি টিউবওয়েল স্থাপন করা হয়েছে।

সোমবার টিউবওয়েল স্থাপনের কাজ পরিদর্শন এবং তবিউর রহমানের খোঁজখবর নিতে তার বাড়িতে যান যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আল মামুন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম।

এ সময় তিনি বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। আল মামুন ফাউন্ডেশন মানবিক সেবার এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখবে।

এ সময় উপস্থিত ছিলেন আল মামুন ফাউন্ডেশনের উপদেষ্টা আল মামুন শাওন, সাধারণ সম্পাদক ডা. সাকির আহমেদ শুভ্র, যুগ্ম সম্পাদক আসলাম শেখ, সদস্য মামুন হোসেন, আবু হুরাইরা সমুসহ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা।

স্থানীয়রা আল মামুন ফাউন্ডেশন ও সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের মতে, টিউবওয়েলটি স্থাপনের মাধ্যমে তবিউর রহমান ও তার পরিবারের দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সংকট দূর হলো।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews