1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাঘারপাড়া সিদ্দিকীয়া কামিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ, অর্ধবার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

  • সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

যশোরের বাঘারপাড়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাঘারপাড়া সিদ্দিকীয়া কামিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ, অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ আগস্ট ২০২৬) সকাল ১১টায় মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত এ আয়োজনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজনের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এক প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সিদ্দিকউল্লাহ। তিনি ক্লাস ওয়ান থেকে কামিল শ্রেণি পর্যন্ত অনুষ্ঠিত ২০২৬ সালের অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। ফলাফল প্রকাশের পর বিভিন্ন শ্রেণিতে মেধা ও কৃতিত্বের স্বাক্ষর রাখা শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, ও পুরস্কার তুলে দেন।

অধ্যক্ষ তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের কেবল ভালো ফলাফল অর্জন করলেই হবে না, তাদের নৈতিকতা, আদর্শ, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধেও সমৃদ্ধ হতে হবে। এ লক্ষ্য অর্জনে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টাই শিক্ষার্থীদের সাফল্যের প্রধান ভিত্তি।

তিনি আরও বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি, ধর্মীয় শিক্ষা ও আধুনিক জ্ঞানের সমন্বয়ে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য নিয়মিত পাঠদান, অভিভাবকদের তদারকি এবং শিক্ষার্থীদের আন্তরিক অধ্যবসায়ের কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকরা মাদ্রাসার শিক্ষার মান, শৃঙ্খলা ও সহশিক্ষা কার্যক্রমের প্রশংসা করেন। তারা শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের আয়োজনকে অত্যন্ত ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদ্রাসার শিক্ষক মাওলানা আনোয়ার হোসেন। এ সময় প্রতিষ্ঠানের সকল শিক্ষক উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, নৈতিক চরিত্র গঠন, সময়ানুবর্তিতা এবং প্রযুক্তির সুষ্ঠু ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শেষপর্যায়ে বিভিন্ন শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীসহ কৃতিত্বপূর্ণ ফলাফলকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের উচ্ছ্বাস ও অভিভাবকদের আনন্দঘন উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে।

শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বয়ে আয়োজিত এ অনুষ্ঠান শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের উৎসাহ বৃদ্ধি এবং অভিভাবকদের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিত বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক কর্মচারা তিনারা হলেন মো: ইউনুছ আলী,মোঃ শহিদুল ইসলাম,মোঃ সিরাজুল ইসলাম,মোঃ আবুল বাশার,মোছাঃ ফারিজানা ববি,আনোয়ার হোসাইন,জেসমিন নাহার,জাকিয়া খাতুন,মির্জা তাইয়িবা,সুলতানা,মোঃ কবির হোসেন,পারভেজ হুসাইন,মোছা: জান্নাতুল ফেরদৌস তানিয়া,আইয়ুব আলী,কোমল কৃষ্ণ মজুমদার,আবুল কালাম আজাদ,মোঃ ইকবাল হোসেন,
মোঃ মাহবুবুর রহমান,শাহীন আকতার,মোঃ মোস্তাফিজুর রহমান,মৌমিতা খানম,সাবিহা আক্তার,ফাতেমা খাতুন শ্যামলী,মোঃ আনিছুর রহমান,নুসরাত জাহান,ফারহানা আফরোজ,
মোঃ মাহফুজ উদ্দিন,মোঃ লিয়াকত আলী,মোঃ সাইফুল ইসলাম,কামরুজ্জামান,মোঃ আব্দুল হালিম,মোঃ মহিদুল ইসলাম,সউদ হোসেন,মোঃ বিল্লাল হোসেন,মোঃ সেকেন্দার আলী,
ইসরাত জাহান ইভা প্রমুখ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews