1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর চেম্বারের নির্বাচন স্থগিত নিয়ে ব্যবসায়ী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন

  • শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
  • ৬৯ বার পড়া হয়েছে

যশোর চেম্বারের নির্বাচন স্থগিত নিয়ে ব্যবসায়ী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন

যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচন স্থগিত হওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। শুক্রবার দুপুর১২ টায় সংবাদ সম্মেলন থেকে অবিলম্বে স্থগিতাদেশ প্রত্যাহার করে নির্বাচনের পথ সুগম করার আহ্বান জানিয়েছেন তারা।

ব্যবসায়ী ঐক্য পরিষদ প্যানেলের উদ্যোগে প্রেসক্লাব যশোরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ব্যবসায়ী ঐক্য পরিষদের প্যানেল প্রধান মিজানুর রহমান খান।

সংবাদ সম্মেলনে ব্যবসায়ী নেতৃবৃন্দ দাবি করেন একটি কুচক্রী মহল গত ৮ বছর ধরে চেম্বারের নির্বাচনকে বাধাগ্রস্ত করে আসছে। আট বছর আগে নির্বাচন তফসিল ঘোষণা হলে ওই চক্রটি কয়েক প্রার্থীর নামে মিথ্যা মামলা দিয়ে তাদের কারাভোগ করান। নির্বাচনের আগ মুহূর্তে জামিনে বের হলে চক্রটি মামলা করে ওই নির্বাচন বন্ধ করে দেয়।

আগামীকাল ৭ই জানুয়ারি ফের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ওই চক্রটি গত ৪ জানুয়ারি যশোরের আদালতে ভুয়া ভোটারের অভিযোগ এনে মামলা করে আবারো নির্বাচন স্থগিত করে দিয়েছে। চেম্বার অব কমার্সের মত একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নির্বাচন বারবার স্থগিত করায় ব্যবসায়ীদের ভোটাধিকার ও স্বার্থ ক্ষুন্ন হচ্ছে।

নেতৃবৃন্দ বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী কোন অভিযোগ থাকলে তা মন্ত্রণালয়ের ট্রাইব্যুনালে দিতে হবে। ওই ট্রাইবুনালের রায়ে সন্তুষ্ট না হলেই কেবল আদালতের শরণাপন্ন হওয়া যাবে।

সেই পথে না গিয়ে চক্রটি নিম্ন আদালতে মামলা করেছেন এবং আদালত মামলাটি গ্রহণ করে স্থগিত আদেশ দিয়েছে যা আইনসিদ্ধ নয়। এজন্য ব্যবসায়ী নেতৃবৃন্দ অবিলম্বে স্থগিতাদেশ প্রত্যাহার করে নির্বাচনের পথ সুগম করার আহ্বান জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতা আতিকুর রহমান বাবু, সুজাউদ্দিন সুজা, আব্দুল হামিদ চাকলাদার ঈদুল, এজাজ উদ্দিন টিপুসহ ১৮ জন প্রার্থী উপস্থিত ছিলেন।সংগ্রহ

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews